টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়েছে। জেলার বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুও। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন শুরু করা হয়। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।
গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হ্রদের পানি বাড়তে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, সদরসহ বিভিন্ন উপজেলার নিচু ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভার বটতলী, এফ ব্লক, পুরাতন মারিশ্যা, মাস্টারপাড়া, মাদ্রাসাপাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিভিন্ন এলাকার বসতবাড়ি ও প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় কিছু পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ জানান, পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কিছু পরিবার স্থানীয় বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি অঞ্চলের পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্রের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল রেকর্ড করা হয়। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
প্রাথমিকভাবে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। বৃষ্টিপাত ও উজানের ঢলের পরিস্থিতি বিবেচনায় পানি ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মাহমুদ হাসান।
এদিকে শনিবার দুপুরে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙ্গামাটির পর্যটন এলাকার ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুতে প্রবেশ ও চলাচল বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।
রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।
কাপ্তাই হ্রদের তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলে বসবাসকারীদের সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।
ইত্তেফাক/এপি
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির রাজপরিবারের সদস্য মাহরাহ আল নাহিয়ান পশ্চিম লন্ডনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন। তাঁর পাশে ছিল তিন বছর বয়সী একটি...
ByDesk ReportOctober 16, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দেড় বিঘা জমির টমেটোগাছ উপড়ে ফেলা এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কাটিমন আম চুরির অভিযোগ...
ByDesk ReportOctober 16, 2026দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...
ByDesk ReportOctober 19, 2026প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ...
ByDesk ReportOctober 18, 2026আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না...
ByDesk ReportOctober 18, 2026মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে...
ByDesk ReportOctober 18, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment