Home সাম্প্রতিক রাঙ্গামাটিতে হু হু করে বাড়ছে পানি, বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত
সাম্প্রতিক

রাঙ্গামাটিতে হু হু করে বাড়ছে পানি, বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত

Share
Share

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিকভাবে বেড়েছে। জেলার বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। পানিতে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতুও। পরিস্থিতি বিবেচনায় পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পর্যটন কর্তৃপক্ষ।

শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন শুরু করা হয়। এ সময় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল প্রায় ১০৫ দশমিক ৯৮ ফুট এমএসএল।

গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে হ্রদের পানি বাড়তে থাকায় রাঙ্গামাটির বাঘাইছড়ি, সদরসহ বিভিন্ন উপজেলার নিচু ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভার বটতলী, এফ ব্লক, পুরাতন মারিশ্যা, মাস্টারপাড়া, মাদ্রাসাপাড়া, লাইল্যাঘোনা, উলুছড়ি, বাঘাইহাট, পশ্চিম মুসলিম ব্লক ও মধ্যমপাড়াসহ বিভিন্ন এলাকার বসতবাড়ি ও প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় কিছু পরিবার গৃহবন্দী হয়ে পড়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান জানান, কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ জানান, পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে কিছু পরিবার স্থানীয় বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।

খুলে দেওয়া হলো কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬ গেট

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় উজান ও ভাটি অঞ্চলের পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণে জলবিদ্যুৎ কেন্দ্রের স্প্রিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কেন্দ্রের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল রেকর্ড করা হয়। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

প্রাথমিকভাবে ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। বৃষ্টিপাত ও উজানের ঢলের পরিস্থিতি বিবেচনায় পানি ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মাহমুদ হাসান।

পানিতে ডুবেছে ঝুলন্ত সেতু

এদিকে শনিবার দুপুরে কাপ্তাই হ্রদের পানি বাড়ায় রাঙ্গামাটির পর্যটন এলাকার ঝুলন্ত সেতুটি পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুতে প্রবেশ ও চলাচল বন্ধ করে দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক অলোক বিকাশ চাকমা জানান, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্রদের পানি কমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

কাপ্তাই হ্রদের তীরবর্তী ও ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলে বসবাসকারীদের সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।

ইত্তেফাক/এপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী...

Related Articles

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ...

আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না...

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে...

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক...

;