Home সাম্প্রতিক মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান
সাম্প্রতিক

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান

Share
Share

মুসলিম দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে চায় ইরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ হামলা’ প্রতিহত করার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (২৮ আগস্ট) ৪০তম আন্তর্জাতিক ইসলামিক ইউনিটি কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় মিসর ও লেবাননের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি।

মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আরাগচি বলেন, মিসর প্রস্তুত হলেই ইরানও সম্পর্ক পুনঃস্থাপনে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘আমরা মিসরের সঙ্গে ভালো সম্পর্ক চাই। যখনই মিসরে আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তে পৌঁছাবে, আমরাও তা করতে প্রস্তুত আছি।’

লেবাননের প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটির সরকার ও সব রাজনৈতিক পক্ষের সঙ্গে সম্পর্ক স্থাপনে তেহরান প্রস্তুত। তবে লেবাননের কিছু নীতির সমালোচনা করে তিনি বলেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও যৌক্তিক অবস্থান নিতে হবে। তবে কোন কোন বিষয়ে এমন অবস্থান প্রয়োজন, তা স্পষ্ট করেননি তিনি।

আরব দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি প্রসঙ্গে আরাগচি বলেন, ইরান কখনো প্রতিবেশী বা মুসলিম দেশগুলোর ভূখণ্ডে হামলা চালায়নি। বরং এসব দেশে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই সতর্ক করা হয়েছিল বলেও জানান তিনি।

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় মধ্যপ্রাচ্যে ইরান ও আরব দেশগুলোর মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে।

ইত্তেফাক/এসজেএস

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শুক্রবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

গাছের শাখা-প্রশাখা কাটার জন্য শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী ও গোবিন্দগঞ্জের বিভিন্ন এলাকায় টানা ছয় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)...

ইয়েমেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের বন্দরনগরী ও অস্থায়ী রাজধানী এডেনে প্রধানমন্ত্রীর প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে দুই নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রী...

Related Articles

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে ক্ষোভ...

আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ

আগামী বছরের অক্টোবরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না...

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আস্তানা ধ্বংস করবো: ইশরাক হোসেন

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে গুঁড়িয়ে...

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক...

;