Home সাম্প্রতিক ইমরান খানের সুচিকিৎসার দাবি করলেন প্যাট কামিন্স
সাম্প্রতিক

ইমরান খানের সুচিকিৎসার দাবি করলেন প্যাট কামিন্স

Share
Share

পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খান একাধিক মামলায় সাজা পেয়েছেন। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, কারাগারে তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না।

ইমরানের পাশে দাঁড়িয়ে সম্প্রতি ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি দিয়েছেন। গত ২৪ আগস্ট পাঠানো ওই চিঠিতে ইমরানের চিকিৎসা ও ন্যূনতম সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কামিন্সও চিঠিটির প্রতি সমর্থন জানিয়েছেন।

চিঠিতে সই করা সাবেক অধিনায়কদের মধ্যে রয়েছেন মাইকেল আথারটন, অ্যালান বোর্ডার, মাইক ব্রিয়ারলি, গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল, অ্যালিস্টার কুক, মাইক গ্যাটিং, সুনীল গাভাস্কার, অ্যাডাম গিলক্রিস্ট, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যান্ড্রু স্ট্রাউস, দিলীপ ভেংসরকার, স্টিভ ওয়াহ ও জন রাইট। নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েলও চিঠিতে সই করেছেন।

অস্ট্রেলিয়ার ‘দ্য গ্রেড ক্রিকেটার’ অনুষ্ঠানে ইমরানের বিষয়ে কথা বলেছেন সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক গ্রেগ চ্যাপেল। তিনি বলেন, ইমরানের বয়স এখন ৭৩ বছর। ছয় বছর আগে পাকিস্তানে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তখন তিনি শারীরিকভাবে বেশ শক্তিশালী ছিলেন। এখন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে শুনেছেন তিনি।

চ্যাপেল আরও বলেন, ইমরানের ডান চোখে সমস্যা দেখা দিয়েছে এবং দীর্ঘদিনের কারাবাস তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইমরান পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কামিন্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চ্যাপেল ও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের উদ্যোগের প্রতি সমর্থন জানিয়ে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান যেন প্রয়োজনীয় চিকিৎসা পান এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ অব্যাহত থাকে, সেটি নিশ্চিত করা উচিত। তাঁর ভাষ্য, ইমরানের সঙ্গে প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা অনুযায়ী আচরণ করা উচি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?

  রংপুর মহানগরীর মাছুয়াপাড়া/কামালকাছনা এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং তাঁদের দুই সন্তান আগামী চক্রবর্তী ও আয়ুশ চক্রবর্তী হত্যাকাণ্ডে...

৬ মামলার পর ফের ৫০ পিস ইয়াবাসহ ডিবির খাঁচায় মোস্তাক

মুন্সীগঞ্জে ৫০টি ইয়াবা বড়িসহ মোস্তাক আহম্মদ মহসিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে এর আগে...

Related Articles

নেপালের পাহাড়ি ঢল বাংলাদেশে আসতে পারে যে পথে

নেপালের পাহাড়ি অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার অতিরিক্ত পানি ভারতের বিহার হয়ে ফারাক্কা...

‘বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ প্রসঙ্গে জয়সোয়াল

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ত্রিপক্ষীয় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’...

ওসমান হাদি হত্যার বিচার না হলে বিচারব্যবস্থার ওপর আস্থা থাকবে না: সারজিস

শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হলে দেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর...

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন সংগীতশিল্পী আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের গান, ব্যক্তিগত...