Home আন্তর্জাতিক নেপালে বন্যায় আটকা দুই ভারতীয় অভিনেতা, শুটিং দলের সদস্যরাও বিপাকে
আন্তর্জাতিকদুর্ঘটনা

নেপালে বন্যায় আটকা দুই ভারতীয় অভিনেতা, শুটিং দলের সদস্যরাও বিপাকে

Share
Share

নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে শুটিং করতে গিয়ে আটকা পড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। খরাজের সঙ্গে তাঁর স্ত্রী ও শুটিং দলের আরও কয়েকজন সদস্য রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের একটি সিনেমার শুটিংয়ের জন্য গত ২০ আগস্ট নেপালে যান খরাজ ও রজতাভ। টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে বারবার শুটিং ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয় তাঁদের।

খরাজ জানিয়েছেন, তাঁরা বর্তমানে হোটেলে নিরাপদে রয়েছেন। ২৬ আগস্ট তাঁদের ফেরার কথা থাকলেও দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার সড়ক বন্ধ হয়ে যাওয়ায় নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি।

খরাজ বলেন, ‘বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে এসেছি ২০ আগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। আর এখন ভয়াবহ বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই।’

বিকল্প পথে দেশে ফেরার পরিকল্পনা করছেন তাঁরা। সড়কপথে ভারতের গোরখপুর যাওয়ার পর সেখান থেকে ২৮ আগস্টের বিমানে কলকাতা ফেরার কথা রয়েছে শুটিং দলের।

এদিকে তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় রসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাজার, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রসুয়া জেলায় হড়পা বানে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে খরাজ, রজতাভ ও তাঁদের শুটিং দলের সদস্যরা নিরাপদে নেপাল ছাড়ার অপেক্ষায় রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলে শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে পেটাল ছাত্র

বগুড়ায় শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষায় শাসন করার জেরে ছুটির পর রাস্তায় এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভূতপূর্ব ও...

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং...

Related Articles

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য উইসকনসিনের সাউক কাউন্টির রীডসবার্গ শহরের কাছে একটি যাত্রীবাহী ছোট...

আল-আকসার সুরক্ষায় ইরানের সমর্থন অব্যাহত থাকবে: কুদস প্রধান ইসমাইল কানি

ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলন এবং ঐতিহাসিক আল-আকসা মসজিদের সুরক্ষায় তেহরানের সামরিক ও রাজনৈতিক...

;