Home আঞ্চলিক সতীহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

সতীহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের পথসভা

Share
Share

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর মান্দা উপজেলার সতীহাটে মাদক ও অপরাধ প্রতিরোধে পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ পথসভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পথসভায় পুলিশ সুপার সতীহাটের ব্যবসায়ীদের সঙ্গে অপরাধ প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে মতবিনিময় করেন। তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদক প্রতিরোধে পরিবার, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় পুলিশ সুপার বলেন, মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

একই সঙ্গে তিনি সতীহাটের ব্যবসায়ীদের অনলাইন ও অফলাইন প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। যেকোনো ধরনের অপরাধ, মাদক ব্যবসা কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্যও ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপারের এমন উদ্যোগে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে অপরাধ ও মাদক প্রতিরোধে সচেতনতা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে কোন সার সংকট নাই : ডিসি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীতে চলতি মৌসুমে আমণ ধান রোপণের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এতে নন-ইউরিয়া সারের চাহিদা কমেছে। তবে আমন ধানে...

মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

​নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুরের রাজৈরে এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। ঘণ্টারও বেশি...

Related Articles

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৫০, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৫০ জন...

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান,...

সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অননুমোদিত অ্যাপ থেকে সতর্ক করল বিএফআইইউ

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপ থেকে...

উচ্ছেদের আধা ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

গাজীপুর মহানগরের ব্যস্ততম জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান...