Home আঞ্চলিক মান্দায় মাদক প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা
আঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মান্দায় মাদক প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতায় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা

Share
Share

মহাদেব পুর (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর মান্দা উপজেলার তেতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মাদক প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুলাই সকালে মান্দার সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উদ্যোগে জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাধারণ জনগণকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও পুলিশ সুপার মাদক প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে কোন সার সংকট নাই : ডিসি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীতে চলতি মৌসুমে আমণ ধান রোপণের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এতে নন-ইউরিয়া সারের চাহিদা কমেছে। তবে আমন ধানে...

মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

​নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুরের রাজৈরে এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। ঘণ্টারও বেশি...

Related Articles

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৫০, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৫০ জন...

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান,...

সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অননুমোদিত অ্যাপ থেকে সতর্ক করল বিএফআইইউ

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপ থেকে...

উচ্ছেদের আধা ঘণ্টার মধ্যেই ফুটপাতে ফিরলেন হকাররা

গাজীপুর মহানগরের ব্যস্ততম জয়দেবপুর বাজার ও রাজবাড়ী রোডের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান...