Home জাতীয় অপরাধ মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়সাম্প্রতিক

মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

Share
Share

​নাজমুল হাসান, মাদারীপুর


​মাদারীপুরের রাজৈরে এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজৈর পৌরসভার পূর্ব স্বরমঙ্গল গ্রামে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রাজৈর পৌর এলাকার হৃদয় নন্দী গ্রামের (গুচ্ছ গ্রাম) সাবেক কাউন্সিলর আজিজুল রহমান হাওলাদার রাহিমের অনুসারীদের সঙ্গে পূর্ব স্বরমঙ্গল গ্রামের জাকারিয়া খালাশির লোকজনের বাকবিতণ্ডা হয়। এক জোড়া প্রেমিক-প্রেমিকার আলাপে বাধা দেওয়া নিয়ে এই কথাকাটাকাটির সূত্রপাত ঘটে।

​এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, রামদা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। রণক্ষেত্রে রূপ নেওয়া এ সংঘর্ষ চলে প্রায় এক ঘণ্টা। এতে ইয়ার আলী ও আক্কাসসহ অন্তত ১০ জন রক্তাক্ত হন।

​আহতদের দ্রুত উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। রাজৈর হাসপাতাল থেকে চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নির্দেশ দেন।

​সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, “প্রেম সংক্রান্ত সামান্য ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের রূপ নেয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখন থমথমে ভাব থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজশাহীতে কোন সার সংকট নাই : ডিসি

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী রাজশাহীতে চলতি মৌসুমে আমণ ধান রোপণের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এতে নন-ইউরিয়া সারের চাহিদা কমেছে। তবে আমন ধানে...

মাদারীপুরে প্রেম আলাপে বাঁধা দেওয়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

​নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুরের রাজৈরে এক জোড়া প্রেমিক-প্রেমিকার কথোপকথনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। ঘণ্টারও বেশি...

Related Articles

ডেঙ্গুতে নতুন করে হাসপাতালে ভর্তি ৫৫০, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ৫৫০ জন...

মাংস খেতে চাওয়ায় ছেলেকে পিটিয়ে হত্যা করেন বাবা, প্রমাণ মুছে ফেলেন মা

ভারতের মহারাষ্ট্রের পুনেতে শ্রাবণ মাসে খাসির মাংস খেতে চাওয়ায় ৩০ বছর বয়সী...

পীরগঞ্জে বাড়ছে কলার আবাদ, লাভের আশায় ঝুঁকছেন কৃষকেরা

মো. আসাদুজ্জামান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বাড়ছে বাণিজ্যিকভাবে কলার আবাদ। ধান,...

সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অননুমোদিত অ্যাপ থেকে সতর্ক করল বিএফআইইউ

সহজ শর্তে দ্রুত ঋণ দেওয়ার প্রলোভন দেখানো ৩১টি অননুমোদিত ঋণদাতা অ্যাপ থেকে...