Home সাম্প্রতিক সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের জরিমানা
সাম্প্রতিক

সারপ্রাইজ দিতে প্রেমিকের গাড়িতে ৩৪০০ চুমু প্রেমিকার, পুলিশের জরিমানা

Share
Share

প্রেমিকার ভালোবাসার অভিনব প্রকাশকে কেন্দ্র করে ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিপাকে পড়েছেন এক যুবক। প্রেমিকার দেওয়া প্রায় ৩ হাজার ৪০০টি লিপস্টিকের চুমুর ছাপে গাড়ি সাজানোর পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশের নজরে আসে বিষয়টি। পরে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে গাড়ির মালিক আদিত্য সিকারওয়ারকে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।

ঘটনাটি ঘটেছে গোয়ালিয়রের সিটি সেন্টার এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ির বাইরের প্রায় পুরো অংশই লাল লিপস্টিকের অসংখ্য চুমুর ছাপে ঢাকা।

জানা গেছে, বিদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ট্রেন্ড দেখে আদিত্যের প্রেমিকা এমন কিছু করার পরিকল্পনা করেন। এরপর গাড়ির গায়ে লিপস্টিক দিয়ে একের পর এক চুমুর ছাপ দেন তিনি। পুরো গাড়িটি সাজাতে তাঁর প্রায় সাড়ে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।

অভিনব সাজে গাড়িটি রাস্তায় বের করলে পথচারীদের নজর কাড়ে। পরে গাড়িটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে থাকা গাড়ির নিবন্ধন নম্বরের সূত্র ধরে সেটি শনাক্ত করে স্থানীয় ট্রাফিক পুলিশ।

পরে গোয়ালিয়রের থাটিপুর এলাকা থেকে গাড়িটি আটক করে পুলিশ। গাড়ির মালিক আদিত্যকে জিজ্ঞাসাবাদের পর মোটরযান আইনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৫০০ রুপি জরিমানা করা হয়।

আদিত্য জানান, বিদেশে এমন একটি প্রবণতা দেখে তাঁর প্রেমিকা বিষয়টি করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। গাড়িতে এভাবে লিপস্টিকের ছাপ দেওয়ায় ট্রাফিক আইন লঙ্ঘন হতে পারে, তা তাঁদের জানা ছিল না বলেও জানান তিনি।

পুলিশের নির্দেশের পর আদিত্য গাড়ির গায়ে থাকা সব লিপস্টিকের দাগ পরিষ্কার করেন। গাড়িটি ধুয়ে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ করেন তিনি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রেমিকার ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি ট্রাফিক আইন ভঙ্গের কারণে জরিমানার বিষয়টিও কৌতূহল তৈরি করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে বিচার শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের...

খুলনায় মেস থেকে তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে আটক করেছে পুলিশ

খুলনার খালিশপুর এলাকাধীন একটি মেস থেকে এক তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার...

Related Articles

সোনারগাঁয়ে স্লিপার বাসের সিটে মিলল ২৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বিলাসবহুল স্লিপার বাসের সিটের ভেতরে বিশেষ...

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা: নিহতের সংখ্যা বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাটিভর্তি ডাম্প...

ইতালিতে বাস ও ইলেকট্রিক স্কুটারের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর বারীতে এক ভয়াবহ ও হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় জিয়াউর রহমান...

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক পুলিশ হেফাজতে

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অবমাননাকর পোস্ট...

;