Home সাম্প্রতিক মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা
সাম্প্রতিক

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

Share
Share

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকায় মাদকের বিস্তার রোধে পাঁচটি সামাজিক বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদক সেবন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাইতুশ শরফ জামে মসজিদে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় মসজিদ কমিটি, মুসল্লি ও সচেতন বাসিন্দাদের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে পরিবার ও সমাজের প্রতিটি স্তর থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা দ্রুত দায়িত্বশীল ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়।

মাদক নির্মূল কমিটির সভাপতি আব্দুর আল রহিম বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে পাঁচটি বিষয়ে বর্জন করা হবে।

সিদ্ধান্তগুলো হলো—মাদকের সঙ্গে জড়িত ব্যক্তির মৃত্যুর পর সামাজিকভাবে দাফন না করা, দাফনে মসজিদের খাটিয়া ব্যবহার না করা, এলাকার ইমাম বা ধর্মীয় ব্যক্তিদের তাঁদের বাড়িতে খাবার গ্রহণ না করা, তাঁদের পরিবারের সামাজিক অনুষ্ঠানে এলাকাবাসীর অংশ না নেওয়া এবং মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি হিসেবে প্রমাণিত হলে তাঁকে সমাজ থেকে বয়কট করা।

আব্দুর আল রহিম বলেন, এ সিদ্ধান্ত কাউকে ব্যক্তিগতভাবে অপমান করার জন্য নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাই এর মূল উদ্দেশ্য। মাদকের বিরুদ্ধে দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত রাজনৈতিক বিক্ষোভে অংশ...

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

;