Home আন্তর্জাতিক ট্রাম্পের ‘সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা, ইরানের পাল্টা হুঁশিয়ারি
আন্তর্জাতিক

ট্রাম্পের ‘সবচেয়ে কঠোর’ নিষেধাজ্ঞা, ইরানের পাল্টা হুঁশিয়ারি

Share
Share

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অর্থনৈতিক নিষেধাজ্ঞাও ব্যর্থ হতে বাধ্য। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আরাগচি বলেন, গত ১৪ বছর ধরে আরোপ করা ইতিহাসের ‘সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ এবং আট বছর আগে শুরু করা ‘সর্বোচ্চ চাপ’ নীতিও ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বানও সফল হয়নি। তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক অভিযানও ব্যর্থ হবে বলে মনে করেন তিনি।

এর আগে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের বিরুদ্ধে ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ চালানোর কথা জানান।

ট্রাম্প বলেন, ইরান চুক্তির সুযোগ গ্রহণে ব্যর্থ হয়েছে। এ কারণে দেশটিকে ‘নজিরবিহীন মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার’ মুখে পড়তে হবে।

তবে ট্রাম্পের এই হুমকিকে পাত্তা না দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আগের নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপের নীতির মতো নতুন অর্থনৈতিক অভিযানও শেষ পর্যন্ত ব্যর্থ হবে।

সূত্র: আনাদোলু

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

নয়ডায় নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা : শিশুসহ অন্তত ১২ জন নিহত

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা ও বিধ্বংসী বিমান হামলায়...

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান সীমান্তে সামরিক নজরদারিতে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে...

;