Home আন্তর্জাতিক সাপের শরীরে প্রথমবার ইলেকট্রোকেমোথেরাপি, ক্যানসারমুক্ত অজগর
আন্তর্জাতিকসাম্প্রতিক

সাপের শরীরে প্রথমবার ইলেকট্রোকেমোথেরাপি, ক্যানসারমুক্ত অজগর

Share
Share

যুক্তরাজ্যের একটি চিড়িয়াখানায় প্রথমবারের মতো একটি সাপের শরীরে ক্যানসারের বিশেষ চিকিৎসা ইলেকট্রোকেমোথেরাপি প্রয়োগ করে সফলতা পেয়েছেন চিকিৎসকেরা। ২৩ বছর বয়সী একটি অজগরের চোয়ালে ক্যানসারের টিউমার অস্ত্রোপচারের পর আবার ফিরে আসায় চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। সর্বশেষ পরীক্ষায় অজগরটির শরীরে ক্যানসার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

চেস্টার চিড়িয়াখানার ১৫ ফুট (৪ দশমিক ৫ মিটার) লম্বা একটি রেটিকুলেটেড পাইথনকে বিশ্বের প্রথম পরিচিত সাপ হিসেবে ইলেকট্রোকেমোথেরাপি দেওয়া হয়েছে। শুক্রবার চিড়িয়াখানা কর্তৃপক্ষ এ তথ্য জানায়। টিউমারটি আবার ফিরে এসে অজগরটির চোয়ালের হাড়ের একটি অংশে ছড়িয়ে পড়তে শুরু করেছিল।

৫০ কেজি ওজনের অজগরটির নাম জোডি ফস্টার। পরিচর্যাকারীরা লক্ষ্য করেন, আগের তুলনায় সে কম খাচ্ছে এবং বেশি সময় নিষ্ক্রিয় থাকছে। পরে পরীক্ষায় তার শরীরে ম্যালিগন্যান্ট ফাইব্রোসারকোমা নামের এক ধরনের ক্যানসার শনাক্ত হয়। প্রথমে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণ করা হয়েছিল। পরে সেটি আবার ফিরে আসে।

জোডির চিকিৎসায় চেস্টার চিড়িয়াখানার পশুচিকিৎসকেরা লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেন। তাঁরা জোডির জন্য ইলেকট্রোকেমোথেরাপি চিকিৎসাপদ্ধতিকে উপযোগী করে নেন।

এই চিকিৎসায় ব্লোমাইসিন নামের একটি ক্যানসারের ওষুধের সঙ্গে নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পালস ব্যবহার করা হয়। বৈদ্যুতিক পালসের মাধ্যমে সাময়িকভাবে ক্যানসার কোষের আবরণকে আরও প্রবেশযোগ্য করে তোলা হয়। এতে ওষুধটি কোষের ভেতরে আরও কার্যকরভাবে প্রবেশ করতে পারে।

চেস্টার চিড়িয়াখানার ভেটেরিনারি কর্মকর্তা ইয়ান অ্যাশপোল জানান, টিউমারটি বারবার ফিরে আসায় চিকিৎসকদের আশঙ্কা ছিল, একসময় এটি জোডির খাবার গ্রহণের ক্ষমতায় বাধা সৃষ্টি করতে পারে।

সাপের শরীরে ইলেকট্রোকেমোথেরাপি ব্যবহারের বিষয়ে অ্যাশপোল বলেন, ‘আমাদের জানা মতে, কোনো সাপের শরীরে এর আগে কখনো এই চিকিৎসা ব্যবহার করা হয়নি।’

প্রায় ৯০ মিনিট ধরে জোডির অস্ত্রোপচার ও চিকিৎসা চলে। এ সময় টিউমার অপসারণের পাশাপাশি আক্রান্ত চোয়ালের হাড়ের একটি অংশও সরিয়ে ফেলেন অ্যাশপোল। জোডির আকার এত বড় হওয়ায় অস্ত্রোপচারের জন্য দুটি অপারেশন টেবিল পাশাপাশি জোড়া দিতে হয়েছিল।

চোয়ালের হাড়ের একটি অংশ হারালেও জোডির খাওয়ার ক্ষমতা কিংবা শিকার করার সক্ষমতায় কোনো প্রভাব পড়েনি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি সপ্তাহে করা সর্বশেষ পরীক্ষায় তার শরীরে ক্যানসার ফিরে আসার কোনো লক্ষণ পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড: হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

নয়ডায় নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

ইয়েমেনে সৌদি জোটের তীব্র বিমান হামলা : শিশুসহ অন্তত ১২ জন নিহত

ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের টানা ও বিধ্বংসী বিমান হামলায়...

;