Home সাম্প্রতিক প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিজের ‘সর্বনাশ’ স্কুলছাত্রীর, অতঃপর…
সাম্প্রতিক

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিজের ‘সর্বনাশ’ স্কুলছাত্রীর, অতঃপর…

Share
Share

ফরিদপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। জরিমানা থেকে আদায় করা টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার জন্য জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল বাশার মিঞা এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী গ্রামের নাসির মোল্যা (২৬), ফরিদপুরের বোয়ালমারী উপজেলার লংকারচর গ্রামের তারক চন্দ্র মণ্ডল (২৬) এবং একই গ্রামের নাসির মোল্যা (৩৬)। এ মামলায় শিশু আদালতে আরও দুই আসামির বিচারপ্রক্রিয়া চলমান।

মামলার নথিসূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মুঠোফোনের মাধ্যমে মাগুরার মহম্মদপুরের দ্বাদশ শ্রেণির ছাত্র নাসির মোল্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে নাসির ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে চান।

২০২০ সালের ২৮ জানুয়ারি রাত আটটার দিকে নাসির ওই ছাত্রীর গ্রামে গিয়ে বাড়ির পাশের একটি বাগানে অপেক্ষা করতে থাকেন। কিছু সময় পর ছাত্রী সেখানে পৌঁছালে দেখতে পান, নাসিরের সঙ্গে আরও দুই যুবক রয়েছেন।

এজাহারের তথ্যানুযায়ী, তাঁরা ছাত্রীকে তুলে নিয়ে নৌকায় করে মধুমতি নদীর চরে নিয়ে যান এবং সেখানে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ সময় তাঁরা ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করেন। পরে ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।

পরদিন ভুক্তভোগী ছাত্রী বোয়ালমারী থানায় পাঁচজনকে আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২৩ মার্চ তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) আহাদুজ্জামান শেখ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, নবম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। আসামিরা সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেছিলেন। ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং তদন্ত কর্মকর্তা আসামীদের কাছ থেকে ধারণকৃত ভিডিও উদ্ধার করেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। এতে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড: হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

নয়ডায় নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের দম্পতি ও তাদের তিন শিশুসন্তানের...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: রিসোর্টের মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ...

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’: বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুশিয়ারি

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’-প্রবাদটি উল্লেখ করে ক্ষমতার দম্ভ ও পুরোনো রাজনীতির...

;