Home সাম্প্রতিক লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব, সভাপতি তানজিনা, সম্পাদক রাইহান
সাম্প্রতিক

লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব, সভাপতি তানজিনা, সম্পাদক রাইহান

Share
Share

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যকালের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন তানজিনা আক্তার চৈতি ও রাইহান উদ্দিন।

সোমবার (১৭ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর পাঠাতে হবে।

নতুন সভাপতি তানজিনা আক্তার চৈতি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। বর্তমানে তিনি স্নাতকোত্তরে অধ্যয়নরত। সাধারণ সম্পাদক রাইহান উদ্দিন টঙ্গী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি তিনি টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে পড়াশোনা করছেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে শাখার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংগঠনের সংশ্লিষ্টরা। সাহিত্য আড্ডা, কর্মশালা, লেখালেখির প্রশিক্ষণ এবং কলাম, গল্প ও কবিতা প্রকাশের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা বিকাশে কাজ করার কথা জানিয়েছেন নতুন নেতারা।

তানজিনা আক্তার চৈতি বলেন, ‘দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় লেখালেখির চর্চাকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করব।’

রাইহান উদ্দিন বলেন, ‘গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আমাকে মনোনীত করায় কৃতজ্ঞ। সভাপতির নেতৃত্বে ও সদস্যদের সহযোগিতায় শাখার কার্যক্রম আরও বেগবান করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সাহিত্যচর্চা ও সাহিত্যপ্রেম ছড়িয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঈশ্বরদীতে মাথায় কাফনের কাপড় ও অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া

পাবনার ঈশ্বরদীতে মাথায় ও শরীরে কাফনের কাপড় পরিধান করে প্রকাশ্যে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিয়েছেন সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পী। সোমবার...

মাদ্রাসার শ্রেণিকক্ষে পাঠদানরত অবস্থায় শিক্ষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদানরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ হয়ে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষকের নাম কারি ইব্রাহিম। সোমবার সকালে উপজেলার...

Related Articles

প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে নিজের ‘সর্বনাশ’ স্কুলছাত্রীর, অতঃপর…

ফরিদপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন যুবককে যাবজ্জীবন কারাদণ্ড...

চালুর প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই দুর্ঘটনার ঘটনা...

ইনফান্তিনো ‘প্রতারণা’ করেছেন মন্তব্যের জেরে চাকরি গেল ফিফা নির্বাহীর

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনার সমালোচনা করে প্রকাশ্যে অবস্থান...

‘১০০ টাকায়’ গরুর মাংস–ভাতের দোকানটি উচ্ছেদ, সেখানে কেন ভিড় হতো

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা এলাকায় ফুটপাতের একটি খাবারের দোকানে ১০০ টাকায় গরুর মাংস...