Home আন্তর্জাতিক ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারালেন ১০ অভিবাসনপ্রত্যাশী
আন্তর্জাতিকজাতীয়সাম্প্রতিক

ভূমধ্যসাগরে ভাসতে থাকা নৌকা থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, প্রাণ হারালেন ১০ অভিবাসনপ্রত্যাশী

Share
Share

লিবিয়ার তবরুক উপকূল থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রান্ত হয়ে প্রায় ১০ দিন ভেসে থাকা একটি ইঞ্জিনচালিত রাবারের নৌকা থেকে ২৯ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানোর পর স্থানীয় পুলিশ তাঁদের জীবিত উদ্ধার করে। মর্মান্তিক এই ঘটনায় পানিশূন্যতা ও তীব্র গরমে সাগরেই ৯ বাংলাদেশি ও ১ জন সুদানি নাগরিকের মৃত্যু হয়েছে। মিশরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাসের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, ৩ আগস্ট ৩৮ জন বাংলাদেশি ও ৪ জন সুদানি নাগরিকসহ মোট ৪২ জন অভিবাসনপ্রত্যাশী মানবপাচারকারীদের সহায়তায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন। উপযুক্ত নেভিগেশন ব্যবস্থা না থাকায় এবং একপর্যায়ে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় নৌকাটি সমুদ্রে দিক হারিয়ে অনিয়ন্ত্রিতভাবে ভাসতে থাকে।

প্রায় ১০ দিন পর ১৩ আগস্ট নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে ভিড়লে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তাঁদের উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২৯ জন বাংলাদেশি সেখানে চিকিৎসাধীন। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের বরাতে জানা যায়, সাগরে খাবার ও পানির তীব্র সংকটে মারা যাওয়া ১০ জনের মরদেহ পচন ধরার কারণে সাগরে ভাসিয়ে দিতে বাধ্য হন সহযাত্রীরা।

ঘটনার পর থেকে মিশরের বাংলাদেশ দূতাবাস স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। চিকিৎসাধীন বাংলাদেশিদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা নিশ্চিত করার পাশাপাশি তাঁরা সুস্থ হলে মিশরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

নতুন নেতৃত্বে ডিএসএসএ-ইউকে, চেয়ারম্যানকে অভিনন্দন

যুক্তরাজ্যভিত্তিক ডাকসিন সুরমা স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএসএ)-ইউকের নবনির্বাচিত চেয়ারম্যান ও নতুন ব্যবস্থাপনা কমিটিকে...

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দিতে প্রস্তুত রাশিয়া

ইরানকে ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করেছে রাশিয়া। তেহরান ব্যাংক...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

;