Home সাম্প্রতিক ঝড়ে নৌকাডুবি: তীব্র স্রোত থেকে ছেলেকে বাঁচিয়ে হারিয়ে গেল বাবা
সাম্প্রতিক

ঝড়ে নৌকাডুবি: তীব্র স্রোত থেকে ছেলেকে বাঁচিয়ে হারিয়ে গেল বাবা

Share
Share

রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান। শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা ঘটে।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম মাইনী বাজার থেকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। পথে আকস্মিক ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে যায়। এ সময় তিনি ছেলেকে আঁকড়ে ধরে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন।

একপর্যায়ে দূর থেকে একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে সালামের হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে সালামকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শিশুটিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান বলেন, শিশুটির পেটে পানি ঢুকে যাওয়ায় হাসপাতালে আনার পর কিছুটা জটিলতা দেখা দিয়েছিল। চিকিৎসার পর বর্তমানে সে সুস্থ আছে।

লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, নিখোঁজ সালামকে উদ্ধারে রাঙ্গামাটি জেলা সদর থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে। এরই মধ্যে স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান চলছে।

ইত্তেফাক/এপি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাব আল-মানদেবের নিয়ন্ত্রণ নিতে ইয়েমেনে বড় অভিযানের প্রস্তুতি সৌদির

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের কাছ থেকে পুনরুদ্ধারে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামী কয়েক...

জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: রাশেদ খাঁন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের...

Related Articles

প্রেমিকের মৃত্যুর শোক: ঢামেকের বাথরুমে নার্সের আত্মহত্যা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...

এক টুকরো রুটি চুরি করে খাওয়ার অভিযোগে পথশিশুকে নির্যাতন: নিরাপত্তাকর্মী আটক

রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...

মেয়েকে ধর্ষণ করতেন মায়ের স্বামী, ভিডিওর ভয় দেখিয়ে ‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও

ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...

স্বামী ঘুরতে না নেওয়ায় ডিভোর্স চাইলেন স্ত্রী

স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...

;