দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা অতীতে কী করেছে, তা বিবেচনায় নিয়ে তাদের ‘চোখে চোখে’ রাখতে হবে এবং ভবিষ্যতে তারা কী করছে, সেদিকেও নজর দিতে হবে।
তিনি বলেন, ‘দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। কোনো বিভ্রান্তকারীর কথায় বিভ্রান্ত হলে চলবে না। বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করতে আসে, অতীতের মতো তাদের সমুচিত জবাব দিতে হবে।’
বিভিন্ন রাজনৈতিক সংকটে কিছু গোষ্ঠীর ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ, ১৯৮৬ ও ১৯৯৬ সালের রাজনৈতিক ঘটনাবলি এবং গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে তাদের কোনো ভূমিকা ছিল না।
তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলনে বিএনপি ও তাদের মিত্র দলের নেতা-কর্মীরাই গুম, খুন, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন।
সাম্প্রতিক সংস্কার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছর রাজপথে অনুপস্থিত থেকে যারা এখন সংস্কারের নামে বড় বড় কথা বলছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি ২০২২ সালে প্রথম রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেছিল বলেও দাবি করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষায় সহায়তা, কৃষকের উৎপাদন বৃদ্ধি ও কলকারখানা গড়ে তোলার মাধ্যমে মানুষের কল্যাণ করাই দলের লক্ষ্য।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে এবং দেশের সাধারণ মানুষ এ উন্নয়নযাত্রার প্রত্যক্ষ সাক্ষী।
ইত্তেফাক/এমএসআর
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালির নিয়ন্ত্রণ হুতিদের কাছ থেকে পুনরুদ্ধারে ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আগামী কয়েক...
ByDesk ReportOctober 3, 2026জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের...
ByDesk ReportOctober 3, 2026ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...
ByDesk ReportOctober 6, 2026রাজধানীর মিরপুরে এক টুকরো রুটি চুরির অভিযোগে এক পথশিশুকে নির্মমভাবে মারধরের ঘটনায়...
ByDesk ReportOctober 5, 2026ঝালকাঠিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা কামাল খলিফা ওরফে লাল...
ByDesk ReportOctober 5, 2026স্বামী তাকে বাইরে নিয়ে যান না এবং অবসর বিনোদনে আগ্রহ দেখান না—এমন...
ByDesk ReportOctober 5, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment