সৌদি আরবে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও প্রতিবার ওমরাহ পালনের আগে নতুন করে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনা এবং ওমরাহ পারমিট নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের পারমিট নিতে হবে। মাল্টিপল-এন্ট্রি ভিসাধারীদের প্রতিটি সফরের জন্য নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে নতুন করে সার্ভিস প্যাকেজ কিনতে হবে।
জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন। এ সময়ে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা যাবে। তবে পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন।
মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, শুধু বৈধ মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরে গিয়ে ওমরাহ পালন করা যাবে না। প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ বুকিং ও ওমরাহ পারমিটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রতিটি সফরের জন্য কেনা সার্ভিস প্যাকেজের মেয়াদ ভিসায় অবশিষ্ট অনুমোদিত সময়ের বেশি হতে পারবে না। একইভাবে, নুসুক অ্যাপ থেকে নেওয়া ওমরাহ পারমিটের তারিখ সার্ভিস প্যাকেজের তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
প্রথমবার সৌদি যাওয়ার ক্ষেত্রে নুসুকের মাধ্যমে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার পর ভিসা আবেদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সৌদি আরবে বিমানে ওঠার আগেও ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে।
দেশটিতে প্রবেশের পর ভ্রমণকারীর প্রবেশের তথ্য সংরক্ষণ করা হবে। পরে সৌদি আরব ছাড়ার সময় প্রস্থানের তথ্য হালনাগাদ করে ৯০ দিনের অনুমোদিত অবস্থানকাল থেকে কত দিন ব্যবহার হয়েছে, তা হিসাব করা হবে।
সূত্র: গালফ নিউজ
বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সব ধরনের কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত...
ByDesk ReportAugust 15, 2026সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি নানা আকুতিও রেখে যান মানুষ। কেউ নিজের বা স্বজনের মঙ্গল কামনা করেন, কেউ লেখেন মানত...
ByDesk ReportAugust 15, 2026রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় মো....
ByDesk ReportAugust 16, 2026দেশে বিভ্রান্তি ও গুজব ছড়ানো ব্যক্তিদের অতীত বিবেচনায় নিয়ে তাদের ওপর নজর...
ByDesk ReportAugust 16, 2026গাজা উপত্যকায় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার পথে। সেখানকার ৩৪টি অক্সিজেন...
ByDesk ReportAugust 16, 2026ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পথচারী ও শিক্ষার্থীদের ওপর উঠে...
ByDesk ReportAugust 16, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment