Home সাম্প্রতিক গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল
সাম্প্রতিক

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। একই সময়ে আরেকটি ভবনের নিচে চাপা পড়ে থাকা আরও ৪০ জনের দেহাবশেষ উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানান।

মাহমুদ বাসাল বলেন, পূর্ব গাজা সিটির আসকুলা এলাকার বাতনিজি পরিবারের ধ্বংসপ্রাপ্ত বাড়ির নিচ থেকে ১২ জনের এবং পশ্চিম গাজার কাতিবা এলাকার ঘারবিয়া পরিবারের বাড়ির ধ্বংসস্তূপ থেকে আরও ৯ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

এই দুটি স্থানে অনুসন্ধান শেষ করার পর উদ্ধারকারীরা জানতে পারেন, জেইতুন এলাকার আল-মাঘরিবি পরিবারের ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দীর্ঘদিন ধরে অন্তত ৪০ জনের মরদেহ চাপা পড়ে রয়েছে। এরপর সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।

গাজায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের দেহাবশেষ উদ্ধারে ভারী যন্ত্রপাতির ঘাটতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়েও উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে বহু মানুষের দেহাবশেষ উদ্ধার করেছে।

সূত্র: আনাদোলু

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানে ট্রান্সফরমার, আগুনে আতঙ্ক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মহাসড়কের পাশে ভ্যানের ওপর রাখা বিদ্যুৎ ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা...