Home সাম্প্রতিক শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি
সাম্প্রতিক

শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি

Share
Share

সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও দেশে ফেরার কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে ‘মৃত্যুর মুখ’ থেকে রক্ষা এবং তাঁর হায়াত বাড়ানোর জন্য প্রার্থনা করা হয়েছে। একই সঙ্গে জুলাইয়ের ‘ষড়যন্ত্রমূলক মামলা’ থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে রক্ষার আবেদন জানানো হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি দানবাক্স খোলার পর প্রশাসন ও সাধারণ মানুষের উপস্থিতিতে টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

চিঠিতে লেখক হিসেবে ‘সজিব’ নামের এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। তিনি নিজেকে গাজীপুরের বাসিন্দা ও সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন।

শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে চিঠিতে লেখা হয়েছে, ‘হে আল্লাহ, তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’

এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনের পর দায়ের হওয়া ‘ষড়যন্ত্রমূলক’ মামলা থেকে শেখ হাসিনাকে এবং ‘মিথ্যা হত্যা মামলা’ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সুরক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

এদিন ডেগ ও দানবাক্সে বিপুল পরিমাণ টাকার পাশাপাশি আরও কয়েকটি চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থনা করা হয়েছে।

মাজারের দানবাক্সের টাকা ৩০ জন স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে দিনভর গণনা করা হয়। বিপুল পরিমাণ নগদ অর্থ জমা হওয়ায় গণনার কাজ শেষ হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...