Home সাম্প্রতিক সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে ভারতে এবার ‘স্কুল ঠিক করো’ আন্দোলন
সাম্প্রতিক

সরকারি স্কুলের দুরবস্থা নিয়ে ভারতে এবার ‘স্কুল ঠিক করো’ আন্দোলন

Share
Share

ভারতে সরকারি স্কুলের জরাজীর্ণ অবস্থা ও অব্যবস্থাপনার প্রতিবাদে ‘স্কুল ঠিক করো’ নামে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার (১৫ আগস্ট) মহারাষ্ট্রের হিংগোলি জেলার নিজের গ্রাম সন্তুক পিম্পরি থেকে এ কর্মসূচি শুরু করেন।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর একটি জেলা পরিষদ স্কুল পরিদর্শন করেন দীপকে। সেখানে স্কুলের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, স্কুলের শৌচাগারে পানি নেই, ভাঙা জানালা রাজনৈতিক ব্যানার দিয়ে ঢেকে রাখা হয়েছে। পর্যাপ্ত শিক্ষার্থী থাকলেও বসার জন্য রয়েছে মাত্র চারটি বেঞ্চ।

দীপকে বলেন, স্বাধীনতার ৮০ বছর পরও যদি একটি স্কুলে পানির ব্যবস্থা না থাকে, তাহলে দেশের অগ্রগতি কীভাবে সম্ভব? শিক্ষার্থীরা কি শৌচাগার ব্যবহারের জন্য বাড়িতে ফিরে যাবে—এমন প্রশ্নও তোলেন তিনি।

সরকারি স্কুলগুলোর মৌলিক সুবিধার ঘাটতির তথ্য সংগ্রহে একটি তালিকা ও তথ্য সংগ্রহের ফরম তৈরি করেছে সিজিপি। মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল থেকে তথ্য সংগ্রহ করে তা সংকলনের পরিকল্পনা রয়েছে দলটির।

দীপকের দাবি, গত ১০ বছরে ভারতে ৯৪ হাজারের বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বেসরকারি খাতকে সুবিধা দিতে শিক্ষা খাতে বরাদ্দ কমানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নতুন সংসদ ভবন বা প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা সম্ভব হলে গ্রামাঞ্চলে নতুন স্কুল নির্মাণ করা হবে না কেন? কৃষক ও শ্রমিকদের সন্তানরা দেশের ভবিষ্যৎ নয় কি—এমন প্রশ্নও তোলেন তিনি।

বেসরকারি স্কুলের অতিরিক্ত ফি নিয়েও সমালোচনা করেন দীপকে। তাঁর দাবি, বেসরকারি স্কুলের ফি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে।

পাশাপাশি সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রোগীদের হাসপাতালের মেঝেতে থাকতে হওয়া এবং বিভিন্ন পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষার মতো সমস্যার কথা তুলে ধরে ভবিষ্যতে এ বিষয়েও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

দীপকে বলেন, দেশের রাজনীতি শুধু শহরের মানুষের হাতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গ্রামের তরুণদেরও এগিয়ে এসে প্রশ্ন তুলতে হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু

যুক্তরাজ্যকে ব্যঙ্গ করে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিষয়ে...

‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের নিয়ন্ত্রণ এখন সফরকারীদের হাতে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এমন...

Related Articles

বিবাহবার্ষিকীর দিনে ট্রাকচাপায় প্রাণ গেল গৃহবধূর

রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার...

গাজায় দুই ভবনের ধ্বংসস্তূপে মিললো ২১ ফিলিস্তিনির কঙ্কাল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ ফিলিস্তিনির...

বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর...

মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী সাখাওয়াত হোসেন...