Home জাতীয় অপরাধ শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ
অপরাধ

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

Share
Share

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ঢাকায় আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটে এ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালান সিআইআইডির কর্মকর্তারা।

তল্লাশিতে প্রশান্ত লাল দাসের ব্যাগ থেকে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল ব্র্যান্ডের বিদেশি মদ পাওয়া যায়। একই ফ্লাইটের অপর যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগ থেকে স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের আরও ৫ লিটার মদ জব্দ করা হয়।

সিআইআইডি সূত্র জানায়, দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

সংস্থাটি জানিয়েছে, বিমানবন্দর দিয়ে অবৈধভাবে বিদেশি মদসহ বিভিন্ন পণ্য আনা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ যাত্রী ও ফ্লাইটে বিশেষ তল্লাশিও অব্যাহত রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণের নির্দেশ

প্রয়াত চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খল অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২...

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া: নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুণ্ঠন রোধে কারফিউ জারি

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অগণিত বাড়িঘর ও বহুতল ভবন ধসে এখন পর্যন্ত অন্তত ২৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। পশ্চিমাঞ্চলীয়...

Related Articles

সাভারে মসজিদের মাঠে ‘প্রেসার কুকার বোমা’, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

সাভারে মসজিদের মাঠ থেকে ‘প্রেসার কুকার বোমা’ উদ্ধারের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা...

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ...