Home জাতীয় দুর্ঘটনা কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
দুর্ঘটনা

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

Share
Share

কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে গোসল করতে নেমে ইয়াছিন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সুগন্ধা পয়েন্টসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন রামু সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে পরিবারের সঙ্গে তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া ফুলবাগ সড়কে বসবাস করতেন। তিনি মো. আলী হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিন বন্ধু শাহিদ, সোহান ও ওয়ালিদকে নিয়ে সৈকতে বেড়াতে যান ইয়াছিন। প্রথমে তাঁরা কলাতলী সৈকতে সময় কাটান। পরে সুগন্ধা পয়েন্টের কাছে সার্ফিং ক্লাবসংলগ্ন এলাকায় সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়ে ইয়াছিন তলিয়ে যান।

বন্ধুরা জানান, তাঁকে উদ্ধার করার চেষ্টা করা হলেও স্রোতের তীব্রতায় তা সম্ভব হয়নি।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সি-সেইফ লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ইয়াছিনকে সমুদ্র থেকে উদ্ধার করেন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাইফগার্ড কর্মী মো. শুক্কুর বলেন, যে স্থানে ইয়াছিন গোসলে নেমেছিলেন, সেটি লাইফগার্ড তত্ত্বাবধানাধীন নিরাপদ এলাকা ছিল না। তিনি উত্তাল সমুদ্রে ঝুঁকিপূর্ণ এলাকায় না নেমে নির্ধারিত নিরাপদ জোনে গোসল করার আহ্বান জানান।

পরে আইনগত প্রক্রিয়া শেষে ইয়াছিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তাঁর চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।’ শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের...

খরায় শুকিয়ে যাচ্ছে রাইন নদী, চাপে ইউরোপের শিল্প ও অর্থনীতি

ইউরোপের শিল্প ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদী তীব্র খরার কারণে সংকটে পড়েছে। পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য...

Related Articles

নাটোরে গরুবাহী নসিমন ও বাসের সংঘর্ষে নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ...

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯

সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে...

শেরপুরে অটোরিকশা–ভটভটির সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে শিশুর মৃত্যু

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে...

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত অন্তত ১৫

বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর...