Home জাতীয় অপরাধ ধর্ষণ মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
অপরাধ

ধর্ষণ মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এক স্কুলছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে রিপন মিয়াকে প্রধান আসামি করে মামলা করেন। মামলায় তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ ওঠার পর স্থানীয়ভাবে অনুষ্ঠিত এক সালিশে রিপন মিয়ার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সালিশে তাঁর ক্ষমা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে?’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছেন? তাঁর চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ শোনা যায়।’ শুক্রবার দুপুরে কক্সবাজারে সাংবাদিকদের...

খরায় শুকিয়ে যাচ্ছে রাইন নদী, চাপে ইউরোপের শিল্প ও অর্থনীতি

ইউরোপের শিল্প ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ রাইন নদী তীব্র খরার কারণে সংকটে পড়েছে। পানির স্তর রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য...

Related Articles

সারা দেশে বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারা দেশে সম্ভাব্য বোমা হামলা ও নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার...

মেসিকে হত্যার হুমকি, ছিল আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাও

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসিকে...

পটুয়াখালীতে দুই পোষা কুকুর হত্যায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা

পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই...

আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানো নিষিদ্ধ

  আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন বাজানোর ওপর...