Home সাম্প্রতিক উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সাম্প্রতিক

উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Share
Share

নওগাঁর বদলগাছী উপজেলার ভাণ্ডারপুর ইউনিয়নে এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপুর (৫০) বিরুদ্ধে। অভিযুক্ত শফিউল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির এবং নওগাঁর কোলা ইউনিয়নের কাজী বলে জানা গেছে।

ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকালে বৃষ্টির কারণে ভাণ্ডারপুরের আলফা কিন্ডারগার্টেনে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সুযোগে প্রতিষ্ঠানের এক ছাত্রীকে একা পেয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জড়িয়ে ধরে শ্লীলতাহানি করেন। শিশুটি তাঁকে ধাক্কা দিয়ে মুক্ত হয়ে বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়।

ঘটনাটি জানাজানি হলে অভিযুক্ত প্রধান শিক্ষক গা ঢাকা দেন। মঙ্গলবার সকালে শিক্ষার্থী, অভিভাবক ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্কুল ঘেরাও করে ভাঙচুর ও আগুন দেন। একই সঙ্গে ভাণ্ডারপুর চারমাথা এলাকায় সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী ছাত্রীর বাবা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অতীতেও নারীঘটিত বিষয়ের পাশাপাশি বাল্যবিবাহ দেওয়ার মতো নানা অভিযোগ রয়েছে। তাঁর কাজীর লাইসেন্স ও প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলসহ কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য নিতে শফিউল হাসান দিপুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, বুধবার থেকে বাড়বে বৃষ্টির প্রবণতা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী...

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জন গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী ষড়যন্ত্র ও জনমনে...

Related Articles

সুনামগঞ্জে আ.লীগ নেতা বেনজির আহমেদ মানিক গ্রেপ্তার

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিককে...

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে অতর্কিত বন্দুক হামলা: অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১১

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের নিকটবর্তী একটি আবাসিক এলাকায় বন্দুকধারীদের অতর্কিত গুলিবর্ষণে অন্তঃসত্ত্বা...

‘ছাত্রদল না থাকলে শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’: রাশেদ খাঁন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে...

বারিধারায় বেপরোয়া গাড়ির চাপায় ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের করুণ মৃত্যু

রাজধানীর অভিজাত এলাকা বারিধারা ডিপ্লোমেটিক জোনে বেপরোয়া গতির এক বিলাসবহুল প্রাইভেট কারের...

;