জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সংস্কার বা পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
সোমবার সকাল ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবির আয়োজিত ‘July Uprising Run 2026’ মিনি ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, “আমরা জুলাইয়ের চেতনা ধারণ করতে ব্যর্থ হয়েছি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো—বিচার বিভাগ, প্রশাসন ও প্রতিরক্ষা বাহিনী—স্বাধীনভাবে কাজ করবে এবং দুর্নীতি বন্ধ হবে বলে আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু জুলাইয়ের পর শুধু ক্ষমতার হাতবদল হয়েছে, কার্যত কোনো সংস্কার বা পরিবর্তন হয়নি।”
তিনি আরও বলেন, “বর্তমান সরকার নিজেদের প্রতিশ্রুতির সঙ্গে প্রতারণা করছে। আমরা চাই সরকার আন্দোলনে আত্মত্যাগকারীদের মূল্যায়ন করুক। অন্যথায় তরুণ সমাজ আবারও রাজপথে দাঁড়াবে।”
মিনি ম্যারাথনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ ও চৌরঙ্গী প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
আয়োজকদের দাবি, ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেন।
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। রোববার দুপুরে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক...
ByDesk ReportSeptember 20, 2026রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। এ সময়...
ByDesk ReportSeptember 20, 2026নেত্রকোনার ঐতিহ্যবাহী এন আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে নারী শিক্ষার্থীর অন্তরঙ্গ...
ByDesk ReportSeptember 23, 2026খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে বর্বরোচিত হত্যার ঘটনায় খুলনা...
ByDesk ReportSeptember 22, 2026খুলনার নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে পিটিয়ে নৃশংসভাবে হত্যার নেপথ্যে...
ByDesk ReportSeptember 22, 2026দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪...
ByDesk ReportSeptember 22, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment