Home সাম্প্রতিক এক দফা এখনো পুরোপুরি অর্জিত হয়নি: নাহিদ ইসলাম
সাম্প্রতিক

এক দফা এখনো পুরোপুরি অর্জিত হয়নি: নাহিদ ইসলাম

Share
Share

চব্বিশের গণ-অভ্যুত্থানে ঘোষিত এক দফা এখনো পুরোপুরি অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি) মিলনায়তনে এনসিপি আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার এক দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঘোষিত এক দফায় শেখ হাসিনার পদত্যাগের পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থার অবসানের অঙ্গীকার ছিল। তবে আন্দোলনের শরিকদের বিরোধিতার কারণে সেই লক্ষ্য পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এক দফা বাস্তবায়িত হলে পুলিশের দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হতো। দেশের মানুষের প্রত্যাশিত পরিবর্তন এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সংস্কার প্রশ্নে দলটি ইতিবাচক ভূমিকা রাখেনি। তাঁর ভাষ্য, ক্ষমতার পরিবর্তন হলেও ঘুষ ও দুর্নীতির সংস্কৃতি এখনো বহাল রয়েছে।

তিনি আরও বলেন, “ক্ষমতায় যাওয়ার জন্য আমরা আন্দোলন করিনি। আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম। বাংলাদেশকে আবার কোনো স্বৈরতন্ত্র, দুর্নীতি ও চাঁদাবাজির রাষ্ট্রে পরিণত হতে দেব না।”

অনুষ্ঠানে শেখ হাসিনাকে নিয়ে তিনি আরও কিছু বক্তব্য দেন, যেখানে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের পুনর্বাসনের বিরোধিতা করে তিনি বলেন, দলটিকে পুনরায় রাজনীতিতে প্রতিষ্ঠিত করার যেকোনো উদ্যোগের বিরোধিতা করা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান, এটা অনেকে চাননি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি চাইলেও রাষ্ট্রের ক্ষমতার কাঠামোগত পরিবর্তন চাননি। এমনকি তিনি...

নারীরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও পছন্দের ব্যক্তিকে বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক কোনো নারী স্বেচ্ছায় ইসলাম গ্রহণ, নিজের পছন্দের মানুষকে বিয়ে কিংবা নিজের ভবিষ্যৎ নির্ধারণে স্বাধীন। এসব সিদ্ধান্তে কেউ বাধা দিতে পারে না বলে...

Related Articles

প্রাথমিক স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার চিন্তা

২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে সরকার। কোমলমতি শিক্ষার্থীদের...

মামুনুল হকের অফিসের পাশে ক’কটেল বি’স্ফো’রণ

রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত...

দুই দিনের সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এলখেরেজি।...

ভারত সীমান্তে ২৫০টি অত্যাধুনিক চীনা যুদ্ধযান মোতায়েন করলো পাকিস্তান

সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে ভারতের সীমান্তবর্তী পূর্বাঞ্চলে ২৫০টি চীনের তৈরি এসএইচ-১৫...