Home জাতীয় অপরাধ রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

রাজধানীর কলাবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

Share
Share

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় পারিবারিক কলহের জেরে এক মর্মান্তিক ও নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটেছে। পাষণ্ড জামাতার এলোপাতাড়ি ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন গর্ভধারিণী মা ও তাঁর তরুণী মেয়ে। অভিযুক্ত ঘাতক স্বামী হৃদয় ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন-ফারজানা আক্তার রাত্রি (২১) এবং তাঁর মা ফিরোজা বেগম (৪০)। এ ঘটনায় ঘাতক শিপনকে ঘটনার পরপরই শিশু সন্তানসহ পালানোর চেষ্টা করার সময় পুলিশ আটক করতে সক্ষম হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, স্বামী-স্ত্রীর মধ্যকার তীব্র বাদানুবাদের জেরে এই সহিংসতার সূত্রপাত হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং মেয়েকে রক্ষা করতে মা ফিরোজা বেগম এগিয়ে এলে ক্ষিপ্ত হয়ে ওঠে শিপন। মুহূর্তের মধ্যে সে ধারালো ছুরি দিয়ে প্রথমে স্ত্রী রাত্রিকে এবং পরে শাশুড়ি ফিরোজা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।

ছুরিকাঘাতের পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান স্ত্রী রাত্রি। অন্যদিকে, গুরুতর রক্তাক্ত অবস্থায় শাশুড়ি ফিরোজা বেগমকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার শরীয়তপুরের গোসাইরহাটে একটি বিয়ের অনুষ্ঠানে রাত্রির সঙ্গে শিপনের ঝগড়া হয়। সেই বিরোধের জেরে শনিবার রাতে তাঁরা ঢাকায় ফিরলে রোববার সকালেই পাষণ্ড শিপন এই নৃশংাস কাণ্ড ঘটায়। পরে নিজদের এক বছরের শিশু সন্তানকে নিয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, লাশের শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্যাটেলাইট ছবিতে গাজার ভয়াবহ ধ্বংসযজ্ঞ তুলে ধরলেন অ্যাঞ্জেলিনা জোলি

ইসরায়েলি যুদ্ধের ভয়াবহতায় ধসে পড়া ও ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার করুণ চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন খ্যাতিমান মার্কিন অভিনেত্রী ও সাবেক জাতিসংঘ...

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৭৪,২২৯: স্বাস্থ্য মন্ত্রণালয়

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। একই সময়ে এসব হামলায় আহতের সংখ্যা ১ লাখ...

Related Articles

১০ম গ্রেডে বেতন নির্ধারণের সুযোগ পেলেন প্রাথমিকের প্রধান শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণের পদ্ধতি...

চার অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা...

ফ্যামিলি কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি...

সিলেটে সিউকের আয়োজনে বিশ্ব বসতি দিবসের সমাপ্তি

‘সর্বজনীন বাসস্থান–টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্য সামনে রেখে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আয়োজনে দুই...

;