Home আন্তর্জাতিক ওয়াশিংটনে নেতানিয়াহুর হোটেলের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ
আন্তর্জাতিক

ওয়াশিংটনে নেতানিয়াহুর হোটেলের সামনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ

Share
Share

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান করা হোটেলের সামনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা বিক্ষোভ করেছেন। এ সময় কয়েকজন বিক্ষোভকারী হোটেলের লবিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

গত সোমবার (২৭ জুলাই) জর্জটাউনের ফোর সিজনস হোটেলে এ ঘটনা ঘটে। সে সময় নেতানিয়াহু হোটেলের একটি রেস্তোরাঁয় রাতের খাবার খাচ্ছিলেন। কয়েকজন বিক্ষোভকারী লবিতে প্রবেশ করে তিনি যেখানে অবস্থান করছিলেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন।

তাৎক্ষণিকভাবে নিরাপত্তারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের হোটেল থেকে বের করে দেন। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘বিবি, বিবি, তুমি লুকাতে পারবে না। তুমি গণহত্যা চালাচ্ছ।’

নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এ ঘটনা ঘটে। সফরকালে তিনি প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যে অংশ নেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের সূচিও রয়েছে।

হোটেলের ঘটনার পর ওয়াশিংটনের বিভিন্ন সড়কে আরও বড় পরিসরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শত শত বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকা হাতে হোয়াইট হাউস ও অন্যান্য সরকারি ভবনের দিকে মিছিল করেন। এ সময় তারা ড্রাম ও বালতি বাজিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আলোকে বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়। একই সঙ্গে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থনেরও সমালোচনা করেন তারা।

এক বিক্ষোভকারী বলেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তাঁর স্থান আইসিসির কারাগারে।’ তিনি আরও অভিযোগ করেন, করদাতাদের অর্থ ব্যয় করে এমন একজন নেতাকে সুরক্ষা দেওয়া উচিত নয়।

আরেক বিক্ষোভকারী মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করে নেতানিয়াহুকে আদালতের কাছে হস্তান্তর করা উচিত, যাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত গণহত্যার অভিযোগে তাঁর বিচার করা যায়।

বিক্ষোভ চলাকালে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মার্কিন সিক্রেট সার্ভিসের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন ছিল। এ সময় বিক্ষোভকারীরা ‘মার্কিন-ইসরায়েলি যুদ্ধযন্ত্র বন্ধ করো’ এবং ‘ওয়াশিংটনের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণের অবসান ঘটাও’—এমন স্লোগানসংবলিত ব্যানারও প্রদর্শন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিঁধ কেটে ঘরে ঢুকে শিক্ষিকাকে হত্যা: টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার

পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

Related Articles

ওমান উপকূলে রুশ তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়ছে তেল

ওমানের উপকূলের কাছে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার থেকে অপরিশোধিত তেল...

রাশিয়ায় ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি গবেষকের

রাশিয়ায় উদ্ভাবিত ক্যানসারের টিকা মেলানোমার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে দাবি করেছেন দেশটির...

যুক্তরাষ্ট্রে তিন দিনে ১৩ দোকান থেকে ৭৫ হাজার ডলারের প্রসাধনী চুরির অভিযোগে দুই বোন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মাত্র তিন দিনের ব্যবধানে প্রসাধনী বিক্রির জনপ্রিয় চেইন স্টোর...

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগ, মেটার ভারত প্রধানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা

  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও বিকৃত...