Home রাজনীতি প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন
রাজনীতি

প্রতিমন্ত্রীকে ঘিরে ‘শিবির মিডিয়া সেল’ থেকে অপপ্রচার, বিএনপির সংবাদ সম্মেলন

Share
Share

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে জেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

মঙ্গলবার রাতে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থানীয় কয়েকজন নেতা। এ সময় জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পেজ থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতিমন্ত্রীর ছবি বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিকৃত ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির নেতাকর্মীরা শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। এ সময়ও তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে মাত্র ৬৫ ভোটে পেছনে ফেলেছেন ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম। তবে ভোট...

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের প্রয়োজন নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Related Articles

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

;