Home আন্তর্জাতিক কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২
আন্তর্জাতিক

কাজ দেওয়ার প্রলোভনে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ, ভারতে গ্রেপ্তার ২

Share
Share

কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ ও পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, চাকরির সন্ধান করছিলেন ওই তরুণী। এ সময় তাঁর পরিচয় হয় শেখর বিশ্বাস নামে এক ব্যক্তির সঙ্গে। পরে শেখর তাঁকে তাঁর বন্ধু মানিক দেবনাথের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মানিক দেবনাথ একটি আলমারি তৈরির কারখানার মালিক।

অভিযোগে বলা হয়েছে, কারখানায় কাজ দেওয়ার পর বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে অভিযুক্ত দুজন তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন।

তরুণী প্রতিবাদ করলে তাঁর কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে সাহস করে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর শেখর বিশ্বাস ও মানিক দেবনাথকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার তাঁদের রানাঘাট মহকুমা আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া চলমান।

নির্যাতিত তরুণী অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

হাঙ্গেরিতে কবর খোঁড়ার প্রতিযোগিতা: ১ম পুরস্কার ৭৮ হাজার টাকা

মৃত্যু নিয়ে সামাজিক ভয় ও সংকোচ দূর করা এবং কবর খোঁড়ার মতো...

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায়...

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন...

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দাওয়াতি...