Home বিনোদন বছর শেষে হতে পারে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা
বিনোদন

বছর শেষে হতে পারে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা

Share
Share

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে পারে বলে দাবি করেছেন ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালো।

ফিনালিসিমা হলো ইউরোপিয়ান চ্যাম্পিয়ন (উয়েফা ইউরো বিজয়ী) ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন (কোপা আমেরিকা বিজয়ী) দলের মধ্যকার আন্তমহাদেশীয় শিরোপার লড়াই। সর্বশেষ ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, স্পেন ও আর্জেন্টিনার ম্যাচটি কাতারের লুসাইল স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে সেটি স্থগিত করা হয়। পরে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা দুই দেশের মাঠে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব এলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

মার্টিন আরেভালোর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে নতুন করে অগ্রগতি হয়েছে। তাঁর দাবি, কাতার ইতোমধ্যে ম্যাচটি আয়োজনের স্বত্বও পেয়েছে।

তবে এ বিষয়ে এখনো উয়েফা বা কনমেবলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ফিনালিসিমা স্থগিত হওয়ার পর দুই দল ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১–০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় শেষ সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় দলটিকে।

সম্ভাব্য ফিনালিসিমা তাই আর্জেন্টিনার জন্য বিশ্বকাপ ফাইনালের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ হতে পারে। অন্যদিকে স্পেন চাইবে সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘১০ লাখ টাকা খরচ করেও বাঁচানো গেল না’: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

‘আমার একটামাত্র ছেলে, জমানো ১০ লাখ টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারলাম না’-বুক চাপড়ে এভাবেই আকুল বিলাপ করছিলেন চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মজীবী মাহবুবুল...

মাত্র ৪ মাসেই কুরআনের হাফেজ ৮ বছরের শিশু সাজিদ

কঠোর অধ্যবসায় ও অলৌকিক মেধার স্বাক্ষর রেখে মাত্র চার মাসে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা হিফজ সম্পন্ন করেছে আট বছর বয়সী শিশু মো....

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...