Home জাতীয় অপরাধ মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

মাদ্রাসার আবাসিক কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Share
Share

বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক শিশু ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসেমাবাদ এলাকার ‘মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসা’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতুল ফেরদাউস নওগাঁর আত্রাই উপজেলার নালেয়া গ্রামের প্রবাসী মো. সান্টুর মেয়ে। সে উক্ত মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিল এবং মায়ের সাথে গৌরনদীর কাসেমাবাদ এলাকায় নানাবাড়িতে বসবাস করত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাসেমাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় গত বছরের নভেম্বর থেকে মাদ্রাসাটির কার্যক্রম চলছে। প্রতিষ্ঠানটিতে দুইজন নারী শিক্ষকের অধীনে ১৫ জন আবাসিক ছাত্রী থেকে পড়ালেখা করছে।

সোমবার সন্ধ্যার পর অন্য শিক্ষার্থীরা একটি কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে জানালার কাচ দিয়ে ভেতরে তাকায়। এ সময় জানালার গ্রিলের সাথে জান্নাতুলকে ঝুলন্ত অবস্থায় দেখে তারা চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দা ও শিক্ষিকারা এসে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত দেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহতের মা সুবর্ণা বেগম এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা—তা খতিয়ে দেখতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত জোরদার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

প্রেমিকার পেছনে সাড়ে ৪ কোটি টাকা খরচ, সম্পর্ক ভাঙতেই ফেরত চেয়ে মামলা

প্রেমিকার জন্য প্রায় ৪ কোটি ৫৫ লাখ ৪১ হাজার ৯২৭ টাকা খরচ...

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারা দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী...

মুরাদনগরে ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ...

বাংলাদেশে বিদেশি গোয়েন্দা তৎপরতা

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এমন এক ভূরাজনৈতিক অবস্থানে রয়েছে, যেখানে আঞ্চলিক ও বৈশ্বিক...