Home বিনোদন আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা
বিনোদন

আবারও মুখোমুখি হতে পারে স্পেন–আর্জেন্টিনা, নভেম্বরে হতে পারে ফিনালিসিমা

Share
Share

২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হতে না হতেই আবারও স্পেন ও আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। বিশ্বকাপের পর এবার ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা আয়োজনের আলোচনা ফুটবল অঙ্গনে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

ইএসপিএন আর্জেন্টিনা ও ডিএসপোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের নভেম্বরেই কাতারের লুসাইল স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) কিংবা দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

উয়েফা ও কনমেবলের যৌথ উদ্যোগে আয়োজিত ফিনালিসিমায় ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মুখোমুখি হয়। তবে দুই দলের ব্যস্ত সূচির কারণে ম্যাচটির আয়োজন নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা ছিল।

ফিনালিসিমা মূলত ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যকার মর্যাদাপূর্ণ আন্তমহাদেশীয় শিরোপা লড়াই। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে কয়েকটি আসর অনুষ্ঠিত হওয়ার পর দীর্ঘ বিরতি শেষে ২০২২ সালে নতুন রূপে টুর্নামেন্টটি ফিরে আসে।

সর্বশেষ ২০২২ সালের ফিনালিসিমায় লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামতে পারে লিওনেল মেসির দল। অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন প্রথমবারের মতো এই ট্রফি জয়ের লক্ষ্যে খেলবে।

মূলত ২০২৬ বিশ্বকাপের আগেই স্পেন ও আর্জেন্টিনার এই ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। চলতি বছরের মার্চে লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে ভ্রমণ ও আয়োজনসংক্রান্ত জটিলতা এড়াতে সেটি স্থগিত করা হয়।

এরপর রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়াম কিংবা স্পেন ও আর্জেন্টিনায় হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ আয়োজনের বিকল্প প্রস্তাব উঠলেও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালোর সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বছরের শেষ দিকে লুসাইল স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাতার সরকার ইতোমধ্যে ম্যাচটি আয়োজনের স্বত্ব পেয়েছে।

যদিও এ বিষয়ে উয়েফা ও কনমেবলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবু সম্ভাব্য এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ফিনালিসিমা স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন

যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ) কর্তৃক ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের (প্রায় ২৫ কোটি ডলার) সুবিশাল সম্পদ জব্দের ধারাবাহিকতায় এবার লন্ডনের হাইকোর্টে সাবেক...

গত ১৭ বছরে মতপ্রকাশের স্বাধীনতা ছিল একক ব্যক্তির ও দলের : রুহুল কবির রিজভী

গত ১৭ বছরে দেশে অসংখ্য সংবাদপত্র ও টেলিভিশনের অস্তিত্ব থাকলেও স্বাধীন মতপ্রকাশের সুযোগ কেবল একজন ব্যক্তি ও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত...

Related Articles

এবার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সমর্থনও হারালেন ইনফান্তিনো

ফিফা সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রার্থিতা থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে...

সিপিএলে অভিষেকেই মিরাজের ৩ উইকেট, জানালেন বোলিংয়ের রহস্য

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন...

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিয়েছে আর্জেন্টিনা। দেশটির জাতীয় ফুটবল...

নব্বইয়ের ভাইরাল ছবি বানাতে ব্যবহার করুন এই ১০ প্রম্পট

স্মার্টফোন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন চলছে নব্বইয়ের দশকের...