Home সাম্প্রতিক মোংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
সাম্প্রতিক

মোংলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

Share
Share

বাগেরহাটের মোংলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইফা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটি মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সিগন্যাল টাওয়ার এলাকার বাসিন্দা শাকিল তালুকদারের মেয়ে।

স্বজনরা জানান, শনিবার দুপুরে জ্বর ও ডেঙ্গুর উপসর্গ নিয়ে ইফাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির মৃত্যুর পর এলাকায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিগন্যাল টাওয়ার এলাকাসহ পৌরসভার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও নোংরা পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে। তাঁদের দাবি, নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম না থাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, রোববার সকাল পর্যন্ত নতুন করে আরও তিনজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে আসছেন। রোগীর চাপ বাড়লেও চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও পানি জমতে দেওয়া যাবে না এবং মশার প্রজননস্থল ধ্বংসে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা সব সময় খোলা আছে বলে...

কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে বিপুলসংখ্যক আইফোন ও ল্যাপটপসহ ছয় চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার...

মুসলিম হওয়ায় দিল্লিতে দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটাল পুলিশ

ভারতের দিল্লিতে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি অনুষ্ঠান...

উবারে চাকরি হারাচ্ছেন ৩,৩০০ কর্মী, বিপাকে জেন-জি

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে ক্যালিফোর্নিয়াভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। প্রতিষ্ঠানটি তাদের...