Home জাতীয় অপরাধ কেন্দুয়ায় পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
অপরাধ

কেন্দুয়ায় পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

Share
Share

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর জুনায়েদ আহমেদ (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত জুনায়েদ আহমেদ বহুলী গ্রামের দেলোয়ার হোসেন (দিলু মুন্সী) ও তাজমহল বেগমের ছেলে। তিনি স্থানীয় নওপাড়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে জুনায়েদ বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জুনায়েদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি পানিতে ডুবে মৃত্যু নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুনায়েদের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্ট ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে...