Home জাতীয় অপরাধ নওগাঁয় ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল
অপরাধ

নওগাঁয় ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল ও মোবাইল

Share
Share

নওগাঁ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে রাণীনগর উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, রাণীনগর থানার উপপরিদর্শক (এসআই) রতন কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সজীব চন্দ্র দেবনাথ (২০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাণীনগর উপজেলার করজগ্রামের বাসিন্দা।

পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি হোন্ডা ড্রিম ১১০ সিসি মোটরসাইকেল এবং একটি সিম্ফনি বিএল-১৩২ মডেলের বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা ডি মারিয়ার

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠায়...

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচটি লিওনেল মেসির জন্য শুধু আরেকটি বিশ্বকাপ ফাইনাল নয়; ইতিহাসের পাতায়...

Related Articles

মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার...

কেন্দুয়ায় পুকুর থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিখোঁজের এক দিন পর জুনায়েদ আহমেদ (১২) নামে এক...

টেকনাফে ফের শিশু অপহরণ, মুক্তিপণ দাবি

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ফের এক শিশুকে অপহরণের...

একদিনে রাজধানীতে গ্রেপ্তার ৪৬৩, মামলা ৩৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৬৩ জনকে...