বিপ্লব ইসলাম,লংগদু (রাঙামাটি)
দুর্গম পাহাড়ি জনপদ, সীমিত সুযোগ-সুবিধা আর কঠোর অধ্যবসায়কে সঙ্গী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত চাইল্যাতলী এলাকার শিক্ষার্থী হাসিবুর রহমান। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির জন্য মেধাতালিকায় ৫০৮তম স্থান অর্জন করেছেন তিনি।
হাসিবুর রহমান লংগদু উপজেলার চাইল্যাতলী এলাকার বাসিন্দা। তাঁর বাবা আইয়ুব উদ্দিন চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী।
শৈশব থেকেই মেধাবী হাসিব ২০১৭ সালে চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে ২০২০ সালে একই বিদ্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
২০২৩ সালে রাঙামাটি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০২৫ সালে রাঙামাটি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন। ধারাবাহিক এই সাফল্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ১ হাজার ৫০টি আসনের বিপরীতে মেধাতালিকায় ৫০৮তম স্থান অর্জন করে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তির সুযোগ পান।
স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন ব্যক্তিরা বলছেন, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের শিক্ষার্থীদের জন্য হাসিবের এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও কঠোর পরিশ্রম, একাগ্রতা ও লক্ষ্যনিষ্ঠা থাকলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব—হাসিব তার উজ্জ্বল দৃষ্টান্ত।
নিজের এ সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসিবুর রহমান বলেন, ‘পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।’
হাসিবের এই সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন সবাই।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি আনন্দঘন বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে শিশুসহ চারজন নিহত ও অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ...
ByDesk ReportSeptember 2, 2026দুই দেশের জনগণের সার্বিক স্বার্থ ও পারস্পরিক উন্নয়ন বিবেচনা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন বলে জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায়...
ByDesk ReportSeptember 2, 2026মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়...
ByDesk ReportSeptember 3, 2026ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...
ByDesk ReportSeptember 2, 2026মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...
ByDesk ReportSeptember 2, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment