Home জাতীয় ২০ জুলাইয়ের পর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
জাতীয়

২০ জুলাইয়ের পর ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

Share
Share

 

দেশজুড়ে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আগামী ২০ জুলাইয়ের পর কয়েক দিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর ওডিশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। তবে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, লঘুচাপের প্রভাবে বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ২০ জুলাইয়ের পর দেশজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নৌবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্কসংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

বৃষ্টিপাত বাড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম কিছুটা কমেছে। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টিপাত কৃষির জন্য উপকারী হলেও পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি বাড়তে পারে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া অনির্দিষ্টকালের সড়ক অবরোধে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লুসাই, ত্রিপুরা, চাকমা ও...

Related Articles

বিশ্বের ৫০ দেশের সুপারস্টারদের তালিকায় শাকিব খান

বিশ্ব চলচ্চিত্রশিল্পে হলিউড ও বলিউডের শক্তিশালী বলয়ের পাশাপাশি স্থান করে নিয়েছেন বিভিন্ন...

কক্সবাজার রিসোর্টে অগ্নিকাণ্ড: হাসপাতালের হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ভারতে মন্দিরের কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় ১২ তীর্থযাত্রী নিহত, আহত বহু

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গালিওর জেলায় অবস্থিত ঐতিহাসিক শীতলা মাতা মন্দিরের বাইরে এক...

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: রিসোর্টের মালিককে প্রধান আসামি করে পুলিশের মামলা

পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ...

;