Home জাতীয় ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি
জাতীয়

ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল, জুলাই গণহত্যার বিচারের দাবি

Share
Share

জুলাই গণহত্যার বিচার নিশ্চিত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে কফিন মিছিলটি শুরু হয়। মিছিলটি হলপাড়া ও ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা সংহতি প্রকাশ করে বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন।

কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহসভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাঈম আবেদিন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূর আলম হাসান ও সাধারণ সম্পাদক যাবের বিন নূরসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কবি নজরুল কলেজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় সংস্কার দ্রুত সম্পন্ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

বিদেশের মাটিতে পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন দুই ভাই। কিন্তু একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল সেই স্বপ্ন,...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফুটবল খেলাকে কেন্দ্র করে উল্লাস প্রকাশ করতে গিয়ে নেত্রকোণায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের...

Related Articles

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের...

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে...

সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান...

আন্দোলন করে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  আন্দোলনের মাধ্যমে এইচএসসি পরীক্ষা বাতিল বা অটোপাসের কোনো সুযোগ নেই বলে...