Home জাতীয় জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
জাতীয়রাজনীতি

জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল

Share
Share

ঢাকা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে। এ নিয়ে বিরোধীদল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে আন্দোলনে অংশ নেওয়া দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে এবং বিএনপি এ সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তবে এটি বাস্তবায়ন করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার। বিরোধীদল এ বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বসহ কিছু বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি এবং দলটি এসব প্রস্তাবের সঙ্গে একমত নয়।

সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সংবিধান সংস্কারের নয়, বরং সংবিধান সংশোধনের পক্ষে তাদের অবস্থান। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণের সমর্থন নিয়ে প্রয়োজনীয় সংশোধন বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলন কেবল একটি মাসের আন্দোলন নয়; এটি দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতার ফল। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভাজনের রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য দেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায় এক মাসের বিরতির পর চলতি সপ্তাহে দুই দেশের মধ্যে ফের সরাসরি...

কুয়েটে ছাত্রদলের স্লোগান, রাজনীতিমুক্ত ক্যাম্পাসের পক্ষে কঠোর হুইপ বকুল

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৩তম বর্ষপূর্তির অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের আগমনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত একদল...

Related Articles

পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার

স্বাধীনতার পর ১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন...

সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত, এ-বি-সি শ্রেণির বাসা সরাসরি দেবে না আবাসন পরিদপ্তর

সরকারি বাসা বা বাড়ি বরাদ্দের ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে...

দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন...

কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের কারিগরি-বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে সরকার: প্রধানমন্ত্রী

কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে কারিগরি ও...