Home জাতীয় অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
জাতীয়

অতিরিক্ত প্রিজারভেটিভের প্রমাণ, তিন প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

Share
Share

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রায় প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় তিনটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের নির্দিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, প্রত্যাহারের নির্দেশ পাওয়া পণ্যগুলো হলো—ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট কেক পুর পিঠা জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’, ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’ এবং আরবোটিং ফুড কোং লিমিটেডের উৎপাদিত ‘আরবোটিং ফুড স্লাইস ব্রেড মিক্স জ্যাম ফিলড (ইনট্যাক্ট)’।

কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এসব পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহার এবং বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তাদের এসব খাদ্যপণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের

আবুধাবির উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বেশ ভালো। লক্ষ্যও ছিল নাগালের মধ্যে। কিন্তু রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। তাওহিদ...

কলকাতার দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু, আহত ৩৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন।...

Related Articles

১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে: স্পিকার

বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তাঁর দলের সংসদ...

নওগাঁর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ঠেকাতে পুলিশের টহল

  নওগাঁর পত্নীতলা–সাপাহার–পোরশা–সরাইগাছি–আড্ডা–চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে টহল জোরদার...

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিড নুর-রাশেদরা বিএনপির এত ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের নির্দেশে যারা নিজেদের বিজয়ী...

;