Home বিনোদন বিশ্বকাপ ফাইনালে রেফারি ভিনচিচ, সামনে আর্জেন্টিনার তিক্ত স্মৃতি
বিনোদন

বিশ্বকাপ ফাইনালে রেফারি ভিনচিচ, সামনে আর্জেন্টিনার তিক্ত স্মৃতি

Share
Share

২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফার এই সিদ্ধান্তের পর আবারও আলোচনায় এসেছে আর্জেন্টিনার সঙ্গে তাঁর একমাত্র বিশ্বকাপ-সংশ্লিষ্ট স্মৃতি।

২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ২–১ গোলের হারের ম্যাচটি পরিচালনা করেছিলেন ভিনচিচ। বিশ্বকাপে আর্জেন্টিনার কোনো ম্যাচে সেটিই এখন পর্যন্ত তাঁর একমাত্র দায়িত্ব পালন।

৪৬ বছর বয়সী ভিনচিচ ২০১০ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। তিনি ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন। ইউরোপের অন্যতম অভিজ্ঞ রেফারি হিসেবে পরিচিত ভিনচিচ ২০২৬ বিশ্বকাপেও একাধিক ম্যাচ পরিচালনা করেছেন।

ফাইনালে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ রেফারি থাকবেন জর্ডানের আদহাম মাখাদমেহ।

ভিনচিচের অতীতের একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনায় পুলিশের এক অভিযানে ভুলবশত তাঁকে আটক করা হয়েছিল। পরে তদন্তে তাঁর বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয় এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। এরপর তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত রেফারিং চালিয়ে যাচ্ছেন।

আগামী রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।

ফাইনালের আগে ভিনচিচের নিয়োগ নিয়ে আলোচনা থাকলেও, অভিজ্ঞতা ও নিরপেক্ষতার বিবেচনায় তাঁকেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-স্পেন, জিতেছিল কে?

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের মঞ্চ প্রস্তুত। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। পরে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে...

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারকে ‘মুজিববাদী সংবিধানের’ পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৫ জুলাই)...

Related Articles

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা ডি মারিয়ার

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা দলকে আবেগঘন বার্তা দিয়েছেন দেশটির সাবেক তারকা উইঙ্গার...

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই...

পাঁচ বছর আগের ‘ভবিষ্যদ্বাণী’ ভাইরাল, ২০২৬ বিশ্বকাপ ফাইনাল নিয়ে তুমুল আলোচনা

২০২৬ বিশ্বকাপের ফাইনালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাঁচ বছর আগের একটি পোস্ট নতুন...

মেসির সঙ্গে কী নিয়ে তর্ক হয়েছিল, জানালেন বেলিংহ্যাম

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিওনেল মেসি ও জুড বেলিংহ্যামের উত্তপ্ত...