Home জাতীয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

Share
Share

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সৌদি সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে সৌদি আরব বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাহদী আমিন জানান, গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সৌদি রাষ্ট্রদূত অবহিত করেছেন বলেও জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধি, শ্রমবাজারে প্রবেশ সহজ করা এবং বিদ্যমান বিভিন্ন জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনার উন্নয়ন, দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও মতবিনিময় করেন তারা।

বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। দেশটির অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি তাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাক্ষাতে সৌদি প্রতিনিধিদলের পক্ষে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমিও উপস্থিত ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা: গবেষণা প্রতিবেদন

নেপালে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও মর্মান্তিক ভূমিধসে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছেন...

বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)...

Related Articles

কর মওকুফ চায় মীর শাহে আলমের পারিবারিক কোম্পানি

পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর, ভ্যাট ও শুল্ক মওকুফের...

মার্চ থেকে জুন: ব্যাংকের খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংকিং খাতে...

সাবেক আইজিপি বেনজীরের সঠিক অবস্থান জানতে ইন্টারপোলের দ্বারস্থ পুলিশ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে আন্তর্জাতিক পুলিশ...

শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

২০১৩ সালের বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা,...