Home আঞ্চলিক গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত
আঞ্চলিক

গোমস্তাপুরে জুলাই শহীদ দিবস পালিত

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ, আলোচনা সভা, এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।

সভায় বক্তব্য দেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুল রহমান, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল এবং জুলাই যোদ্ধা রাসেল আলী ও আল মামুন।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে জুলাই শহীদদের স্মরণে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হিরোশিমার পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী ছিল নেপালের বন্যা: গবেষণা প্রতিবেদন

নেপালে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যা ও মর্মান্তিক ভূমিধসে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ রয়েছেন...

বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)...

Related Articles

সাভারে আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ

ঢাকার সাভারে আশ্রয়ের আশা দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

চলন্ত ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের শিকার নারী

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ক্যান্টিনে এক নারী ধর্ষণের শিকার...

খুবিতে জনস্বাস্থ্য গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ নিয়ে সেমিনার

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘পাবলিক হেলথ রিসার্চ...

লিও ক্লাব অব চিটাগং অনির্বাণের নতুন কমিটি ঘোষণা

রেজাউল মোস্তফা, চট্টগ্রাম আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব...