Home বিনোদন আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি
বিনোদন

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন, জানালেন পরীমণি

Share
Share

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণি। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে তিনি আবার বিয়ে করবেন।

বুধবার রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো। ফাইনাল।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে রসিকতা হিসেবে দেখেছেন, আবার কেউ প্রিয় দলের প্রতি অভিনেত্রীর আবেগের প্রকাশ বলে মন্তব্য করেছেন।

ফুটবলে আর্জেন্টিনার প্রতি পরীমণির সমর্থন নতুন নয়। চলতি বিশ্বকাপজুড়েই সামাজিক যোগাযোগমাধ্যমে দলটিকে নিয়ে একাধিক পোস্ট করেছেন তিনি। গত ১২ জুলাই এক পোস্টে তিনি শুধু ‘উইন’ লিখে লাভ রিঅ্যাক্টের ইমোজি ব্যবহার করেন। একই দিন আরেক পোস্টে ফুটবলকে ‘ভালোবাসা’ উল্লেখ করে আর্জেন্টিনার পতাকার ইমোজিও যুক্ত করেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে কাটানো সময়ের একটি ভিডিও শেয়ার করে পরীমণি জানান, তাঁর ছেলেও আর্জেন্টিনার সমর্থক।

বিশ্বকাপের সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে দেওয়া পরীমণির সর্বশেষ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্বরাষ্ট্রমন্ত্রীকে দোষ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার প্রশংসায় পঞ্চমুখ হাসনাত

জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...

Related Articles

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...