Home বিনোদন ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট
বিনোদন

ইংল্যান্ডকে ‘জলদস্যু’ বললেন আর্জেন্টাইন ভাইস প্রেসিডেন্ট

Share
Share

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত ম্যাচের আগে রাজনৈতিক মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইংল্যান্ডকে ‘দখলদার জলদস্যু’ আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়াররুয়েল।

এক পোস্টে তিনি লেখেন, ‘আমরা দখলদার জলদস্যুদের বিপক্ষে খেলতে নামছি। এটি শুধু আরেকটি ফুটবল ম্যাচ নয়।’

দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ—যা আর্জেন্টিনায় ‘মালভিনাস’ নামে পরিচিত—নিয়ে দুই দেশের দীর্ঘদিনের সার্বভৌমত্ব–বিরোধের প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।

আরেকটি পোস্টে ভিয়াররুয়েল লেখেন, ‘আমি রাজনৈতিকভাবে সঠিক হওয়ার চেষ্টা করব না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি কিছু। এটি মালভিনাস, এটি দিয়েগো, এটি লিওনেল মেসির শেষ বিশ্বকাপ অভিযান এবং আগ্রাসনকারীদের থামানোর লড়াই।’

১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের সঙ্গে ভিয়াররুয়েলের ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। ওই যুদ্ধে আর্জেন্টিনার হয়ে লড়েছিলেন তাঁর বাবা। ৭৪ দিনব্যাপী সেই যুদ্ধে যুক্তরাজয়ের বিজয়ের মধ্য দিয়ে সংঘাতের অবসান হলেও দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের বিরোধ এখনো চলমান। যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন।

তবে ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত নন আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। রাজনীতি বা ইতিহাসকে এর সঙ্গে মিশিয়ে ফেলা উচিত নয়।’

এদিকে সেমিফাইনালকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আয়োজকরা। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা জানিয়েছেন, আটলান্টায় অনুষ্ঠিতব্য ম্যাচে ফকল্যান্ড বা মালভিনাস–সংক্রান্ত কোনো পতাকা কিংবা রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার ও সামগ্রী স্টেডিয়ামে বহনের অনুমতি দেওয়া হবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ

তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে...

ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।...

Related Articles

ভারতকে বিশ্বকাপ উপহার দিতে চান ছেলে থেকে মেয়ে হওয়া অনয়া

লিঙ্গান্তরের পর অবশেষে ক্রিকেটে ফেরার আনুষ্ঠানিক অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, নেটদুনিয়ায় তুমুল আলোচনা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়া বোলিংয়ে বড় সুখবর পেলেন শরিফুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হলেও বল হাতে উজ্জ্বল ছিলেন...

বিসিবির মিডিয়া বিভাগের দায়িত্ব ছাড়ছেন রাবিদ ইমাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগের দীর্ঘদিনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাবিদ...