Home আঞ্চলিক গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আঞ্চলিক

গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Share
Share

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বোয়ালিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয়ভাবে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত সবার জন্য প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোয়াজ্জেন হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, ব্যবসায়ী ফিটু মিয়া, কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সায়েরা বেগম, রাধানগর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ওবাইদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ভিত্তিক এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি দেখার সুযোগ পেয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার বিশ্বরেকর্ড গড়া জয়

৪৩০ রানের বিশাল লক্ষ্য। জিততে হলে গড়তে হতো বিশ্বরেকর্ড। সেই কঠিন চ্যালেঞ্জই উতরে গেল শ্রীলঙ্কা। হ্যারি ব্রুকের রেকর্ড গড়া দ্বিশতকে ইংল্যান্ড ৪২৯ রান...

‘সব সন্তানের নামও মনে রাখতে পারি না’, আফগানিস্তানে ৫৮ সন্তানের বাবা মোহাম্মদ সাদিকের গল্প

আফগানিস্তানে বড় পরিবার ও অধিক সন্তান থাকার ঘটনা অস্বাভাবিক নয়। তবে উরুজগান প্রদেশের বাসিন্দা মোহাম্মদ সাদিকের পরিবার বেশ বড়। চার স্ত্রীর ঘরে তাঁর...

Related Articles

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভাই-বোনের বিয়ের জন্য জমানো টাকা পুড়ে ছাই

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার...

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জনসভা

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরের কেডিসিপাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং...

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ থেকে

সিলেট নগরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে মঙ্গলবার (১৩...

;