প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তাঁরা অনড় থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে রাতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে তাঁরা সড়ক ছেড়ে দিলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরে পুলিশ সংসদ ভবনের সামনের সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তাঁরা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।
এরপরও রাত পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। আন্দোলনের সময় তাঁরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না–পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের একজন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তবে দিনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, রাতে সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে। পরবর্তী কর্মসূচি হিসেবে জাতীয় সংসদ ভবন অথবা শিক্ষা ভবন অভিমুখে লংমার্চের ঘোষণা আসতে পারে।
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ নিয়ে দেওয়া বক্তব্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয়...
ByDesk ReportAugust 29, 2026দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামে আক্রান্ত হয়েছেন ৯৪৩ জন। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
ByDesk ReportAugust 29, 2026সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ তদন্তে নতুন...
ByDesk ReportAugust 30, 2026সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে নতুন সূত্র...
ByDesk ReportAugust 30, 2026চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে...
ByDesk ReportAugust 30, 2026দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ...
ByDesk ReportAugust 30, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment