প্রায় ১০ ঘণ্টা কর্মসূচি পালনের পর আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তাঁরা অনড় থাকার কথা জানিয়েছেন। একই সঙ্গে রাতেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পরে তাঁরা সড়ক ছেড়ে দিলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। পরে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে সড়ক অবরোধ করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। তবে আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রাখলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
পরে পুলিশ সংসদ ভবনের সামনের সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তাঁরা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।
এরপরও রাত পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। আন্দোলনের সময় তাঁরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না–পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।
রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের একজন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। তবে দিনের কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
আগামী দিনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, রাতে সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে। পরবর্তী কর্মসূচি হিসেবে জাতীয় সংসদ ভবন অথবা শিক্ষা ভবন অভিমুখে লংমার্চের ঘোষণা আসতে পারে।
দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আশঙ্কার কথা প্রকাশ করে তিনি ইউরোপ মহাদেশের নিরাপত্তা বজায় রাখতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতাদের...
ByDesk ReportOctober 20, 2026মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইশরাক হোসেন। তার দাবি,...
ByDesk ReportOctober 19, 2026সৌদি আরবে একটি মাদক পাচার মামলায় এক ভারতীয় নাগরিকের ২৫ বছরের কারাদণ্ড...
ByDesk ReportOctober 22, 2026কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...
ByDesk ReportOctober 22, 2026সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা...
ByDesk ReportOctober 21, 2026দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায়...
ByDesk ReportOctober 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment